ads

শনিবার , ১৬ জুলাই ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অনুর্ধ্ব-১২ ক্রিকেট উৎসব অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ১৬, ২০১৬ ১:২৬ অপরাহ্ণ

Sherpur-U-12 Cricket Carnival Photo-3স্টাফ রিপোর্টার : ‘ক্রিকেট ফর ডিসিপ্লিন, প্লে ক্রিকেট’-শ্লোগানে ১৫ জুলাই শুক্রবার শেরপুরে অনুষ্ঠিত হয়েছে অনুর্ধ্বÑ১২ ক্রিকেট উৎসব। দিনব্যাপী ওই ক্রিকেট উৎসবে ক্ষুদে ক্রিকেটারদের প্রাণের জোয়ার নেমেছিলো শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে। জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা ওই ক্রিকেট উৎসবের আয়োজন করে।
অনুর্ধ্ব-১২ বছর বয়সী শিশুদের মাঝে ক্রিকেট খেলার আগ্রহ ও উন্মাদনা সৃষ্টির লক্ষ্যে এ ক্রিকেট উৎসবের আয়োজন বলে জানান উৎসবে হাজির হওয়া বিসিবি’র গেইম ডেভেলপমেন্ট অপারেশন্স ম্যানেজার এ.ই.এম কাওছার, এসিসট্যান্ট ম্যানেজার বুলবুল বাশার ও জাতীয় বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক এহসানুল হক সেজান। তারা জানান, দেশের ৬৪ জেলাতেই এ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে।
সকালে এ ক্রিকেট উৎসবের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম। ৪৫ জন ক্ষুদে খেলোয়াড় পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র নামে ৪টি দলে ভাগ হয়ে রাউন্ড রবীন লীগ ভিত্তিতে খেলায় অংশগ্রহণ করে। নির্ধারিত ১২ ওভার করে প্রতি ইনিংসে এই চারটি দলের ৮জন করে খেলোয়াড় মাঠে নামে। এক জোড়া ব্যাটসম্যান তিন ওভার করে খেলার পর নতুন দুই ব্যাটসম্যান মাঠে নামে। প্রত্যেক ইনিংসে একেকটি আউটের জন্য ব্যাটিং পক্ষে ২ রান করে কাটা যায় এবং ওয়াইড ও নো বলের জন্যে ২ রান করে যোগ হলেও নতুন করে বল করা হয় না। এভাবেই এগিয়ে যায় খেলা। ক্ষুদে ক্রিকেটাররা উৎসবের খেলাগুলো দারুণভাবে উপভোগ করে।
বিকেলে অংশগ্রহণকারী ক্ষুদে ক্রিকেটাদের মধ্যে সনদপত্র ও শুভেচ্ছা উপহার বিতরণ করেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। ক্ষুদে ক্রিকেটারদের মধ্যে এসএম সিয়ামুল ইসলাম সেরা ব্যাটসম্যান, রিপন মিয়া সেরা বোলার ও সজিব ভূইয়াকে সেরা ফিল্ডার হিসেবে জাতীয় ক্রিকেটারদের অটোগ্রাফ সম্বলিত মেডেল পুরস্কার দেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads