ads

শনিবার , ১৬ জুলাই ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অগ্নিকান্ডে ৪ দোকান ভস্মিভূত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ১৬, ২০১৬ ৬:৩০ অপরাহ্ণ

NandiBazar Fireস্টাফ রিপোর্টার : শেরপুরে ভয়াবহ এক অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। ১৬ জুলাই শনিবার গভীর রাতে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নন্দীরবাজার এলাকায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার ৩ টা ৪৫ মিনিটের দিকে নন্দীরবাজার সড়কের পার্শে গড়ে উঠা একটি মার্কেটের জুলহাস ষ্টোর, আল-মারিয়া কসমেটিকস, ভাই ভাই এন্টারপ্রাইজ এবং মা ডেকোরেটরসহ ৪টি দোকানের সম্পূর্ণ ও ১ টি দোকানের আংশিক পুড়ে যায়। স্থানীয়রা জানায়, মুদী দোকান জুলহাস ষ্টোর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বৈদ্যুতিক শকসার্কিট থেকে অথবা ফ্রিজের লাইন থেকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা জানান।
এদিকে জুলহাস ষ্টোরের মালিক মো. জুলহাস মিয়া বলেন, প্রতি রাতের মত রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরি। রাতে খবর পেয়ে পৌঁছে দেখি দোকানে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। পুড়ে যাওয়া অন্য দোকান মালিকরা জানান, ৪টি দোকানের মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। শেরপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মুস্তাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে যতটুকু দেখেছি তাতে মনে হয়েছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে ওই অগ্নিকান্ড ঘটেছে। এতে ক্ষতির পরিমাণ ৭ থেকে ৮ লক্ষ টাকার মত হবে।

Need Ads