শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : জামালপুর রেল স্টেশন চত্ত্বরে জিআরপি থানা পুলিশের অমানবিক নির্যাতনে নিহত রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা আঃ বারী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে ও দোষী পুলিশ সদস্যসহ জড়িত অন্যদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। ১৬ জুলাই শনিবার সকালে শ্রীবরদী পৌর শহরের চৌরাস্তা মোড়ে ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শরাফত আলী, বীর প্রতীক বার জহুরুল হক মুন্সী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, আব্দুস সালাম মুন্সী, নুরল ইসলাম, মোজাম্মেল হক প্রমুখ। ওই সময় উপজেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার প্রজন্ম ও সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।




