মো. মোশারফ হোসেন,নকলা (শেরপুর) : সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় ২৬ হাজার ৬৭৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর মাধ্যমে ওই ক্যাম্পেইন সম্পন্ন হয়। ১৬ জুলাই শনিবার সকাল ৮টায় স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. মো. মজিবুর রহমান নিজ হাতে ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইন উদ্বোধন করেন। ওই সময় হাসপাতালে কর্মরত ডাক্তারগণসহ এমটিইপিআই মো.আব্দুর রহিম, এইচআই রফিকুল ইসলাম, এসআই হাসান ফেরদৌস আলম, প্রমুখ উপস্থিত ছিলেন।
তথ্যমতে, উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৬শ ১৩ জনকে একটি করে নীল রঙের এবং ১ বছর থেকে ৫ বছর বয়সী ২৪ হাজার ৬৫ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ক্যাপসূল খাওয়ানো হয়। ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২শ ১৬ টি ইপিআই কেন্দ্র, ৯টি অতিরিক্ত কেন্দ্র এবং ৩টি ভ্রাম্যমান কেন্দ্রের মাধ্যমে ক্যাপসূল খাওয়ানো হয়। ৫ হাজার ৫৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য ২শ২৮ টি কেন্দ্রে ৮৮ জন মাঠ কর্মী, ৪৫ জন সুপারভাইজার, ৬শ ৮৪ জন স্বেচ্ছাসেবক কর্মী দায়িত্ব পালন করেন। কেন্দ্র তদারকির দায়িত্বে ছিলেন প্রথম সারির ৪১ জন এবং দ্বিতীয় সারির ৯ জন।




