ads

বুধবার , ১৩ জুলাই ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ১৩, ২০১৬ ২:০৯ অপরাহ্ণ

Sherpur Picস্টাফ রিপোর্টার : শেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই বুধবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোঃ আনোয়ার হোসেন। এতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রেক্ষাপট তুলে ধরে মূল বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ নিলাদ্রী হোড়। ওইসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। অন্যান্যের মধ্যে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, সহ-সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন কবীর আলমগীর, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, নির্বাহী সদস্য সঞ্জীব চন্দ বিল্টু, দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। ওইসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ১৬ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও ইউনিসেফের যৌথ উদ্যোগে সারাদেশে ওই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এতে শেরপুর জেলার ৫টি উপজেলায় ও ২ টি পৌরসভার সর্বত্রই একযুগে ৬-১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২-৪৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উপযোগী শিশুর সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৯৬ হাজার ৭শ। এতে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৮২। এছাড়া ১২-৪৯ মাস বয়সী শিশুর সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৭৬ হাজার ৫শ ৮৮। জেলায় ওই সেবাদান উপলক্ষে ১ হাজার ২শ ৪৮ টি নির্ধারিত ক্যাম্প ব্যতিরেকে আরও ৫২টি মোবাইল টিম কাজ করবে। এতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি আরও ৪ হাজার জন শিক্ষিত বেকার যুবক-যুবতীকে প্রশিক্ষণের মাধ্যমে স্বেচ্ছাসেবকের আওতায় আনা হয়েছে। তারা স্বাস্থ্য অধিদপ্তরের সাথে প্রতিটি টিমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন।

Need Ads