ads

বুধবার , ১৩ জুলাই ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে গুপ্তহত্যা-জঙ্গীবাদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ১৩, ২০১৬ ৭:২৪ অপরাহ্ণ

Human Chain Photoনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলা, গুপ্তহত্যা ও জঙ্গীবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী লীগ। ১৩ জুলাই বুধবার বিকেলে উপজেলার একই সময়ে পৌর শহরের ৩টি স্থানে প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলার ১২টি ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সমর্থকরা শহরের নালিতাবাড়ী বাজার, তারাগঞ্জ মধ্যবাজার ও তারাগঞ্জ উত্তর বাজার এলাকায় একঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিয়াউল হক, সহ-সভাপতি আব্দুস সবুর, সাধারন সম্পাদক মো.ফজলুল হক, যুগ্ন-সাধারণ সম্পাদক যোগেন রায়, মোশারফ হোসেন, পৌর সভার মেয়র মো.আবু বক্কর সিদ্দিকসহ অঙ্গসংগঠনের নেতারা। সমাবেশে বক্তারা জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহবান জানান।

Need Ads