ads

মঙ্গলবার , ১২ জুলাই ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রতিবাদে নকলায় মানববন্ধন অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ১২, ২০১৬ ১:৫৩ অপরাহ্ণ

Sherpur Pic-1মোশারফ হোসেন নকলা (শেরপুর) : রাজধানী ঢাকার গুলশানে হোটেল হলি আর্টিজান রেস্তোরা ও শোলাকিয়া ঈদগাহ ময়দানে জঙ্গীদের নৃশংস ও পৈশাচিক সন্ত্রাসী হামলার প্রতিবাদে শেরপুরের নকলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই মঙ্গলবার আওয়ামী লীগের আয়োজনে পার্টি অফিসের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ওই মানব বন্ধনে পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহসহ উপজেলা আওয়ামী লীগসহ তার সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক জনসাধারণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা ওই দুই ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনাসহ সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি আওয়ামী লীগের সকল স্তরের নেতা-কর্মীদের সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানান।

Need Ads