ads

রবিবার , ১০ জুলাই ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১০ দিনের বেশি শিক্ষার্থী অনুপস্থিত থাকলে জানান

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ১০, ২০১৬ ১১:৫১ পূর্বাহ্ণ

Nahid_1শ্যামলবাংলা ডেস্ক : দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ১০ দিনের বেশি যেসব শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে তাদের তথ্য দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ১০ জুলাই রবিবার শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক সভায় ওই নির্দেশ দেয়া হয়। পরে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি অফিস আদেশও জারি করে।
আদেশে বলা হয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে টানা ১০ দিনের বেশি শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তার তালিকা করে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে।
গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতের মাঠের কাছে হামলার ঘটনা ঘটে। দুই স্থানে হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজন রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। এদের অনেকেই বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন।

Need Ads