কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহ মাঠের কাছে পুলিশের ওপর হামলাকারীরা জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। ৯ জুৃলাই শনিবার ঘটনাস্থল পরিদর্শনের গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
আইজিপি বলেন, ঈদগাহ মাঠে বড় ধরনের নাশকতা সংঘটনের জন্যই এ তৎপরতা চালায় তারা। তিনি আরও জানান, এই হামলায় অংশগ্রহণকারীদের সঙ্গে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারীদের কানেকশন আছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে।
ঈদের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কিশোরগঞ্জের শোলকি্য়া ঈদগাহ ময়দানের কাছে এক চেক পয়েন্টে পুলিশের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে পুলিশের সঙ্গে হামলাকারীদের বেশি কিছুক্ষণ গুলি বিনিময় হয়। ওই ঘটনায় পুলিশের দুই সদস্য ও এক হামলাকারীসহ ৪ জন নিহত হন।




