স্টাফ রিপোর্টার : শেরপুর থেকে কর্মস্থলে ফেরার পথে বাস সংকটে চরম দূর্ভোগে পড়েছেন সাধারন যাত্রীরা। ঈদ পরবর্তী সময়ে ভোর সকাল থেকে লাইনে দাড়িয়ে থেকেও বাস পাচ্ছেন না ঢাকাসহ দুর-দূরান্তের যাত্রী সাধারণ। দু’একটি বাসের দেখা পেলেও সহসাই মিলছে না কাঙ্খিত টিকেট, যার কারণে দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়ছেন কেউ কেউ। শহরের নবীনগর ও বাগরাকসা এলাকাস্থ দু’টি বাস স্ট্যান্ডেই গিয়ে দেখা যায় দু’একটা লোকাল বাস ছাড়া ঢাকাগামী আর কোন বাস বা কোচ নেই।
অন্যদিকে টিকিট মাস্টার আজগর আলী জানান, বাস রাস্তায় জ্যামে আটকে আছে। তাই আসতে দেরি হচ্ছে। এতে আমাদের কোন কিছু করার নেই।




