ads

রবিবার , ১০ জুলাই ২০১৬ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদের ছুটি শেষ, কর্মচঞ্চল রাজধানী ঢাকা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ১০, ২০১৬ ১২:৪২ অপরাহ্ণ

Dhakaশ্যামলবাংলা ডেস্ক : ঈদের ছুটি শেষে ফের কর্মচঞ্চল হয়ে উঠেছে রাজধানী ঢাকা। টানা ৯ দিনের ছুটি শেষে ১০ জুলাই রবিবার খুলেছে অফিস-আদালত, বাণিজ্যিক প্রতিষ্ঠান। মহানগরীর বিভিন্ন রুটে যানবাহনের সংখ্যা বেড়েছে, সঙ্গে যাত্রীর সংখ্যাও। তবে চিরচেনারূপে ফিরতে সময় নেবে আরও বেশ কয়েকদিন। টানা ছুটির শেষদিন শনিবার দুপুরের পর থেকে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করে হাজারও মানুষ। বিকেলের দিকে ঢাকামুখী মানুষের এ স্রোত ক্রমান্বয়ে বাড়তে শুরু করে। ঝক্কি-ঝামেলা এড়াতে আগেভাগেই ফেরেন কর্মজীবী অনেকে।
রবিবার কর্মদিবস শুরু হওয়ায় ঢাকামুখী মানুষের স্রোত বেড়ে যায় কয়েকগুণ। সড়ক-মহাসড়ক, নৌপথ ও ট্রেনে চড়ে হাজারও মানুষ ফিরছেন রাজধানীতে। ভোর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন, সায়েদাবাদ, গাবতলি আন্তজেলা বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে অগণিত মানুষ। সদরঘাটে কর্মরত বিআইডব্লিউটিএর এক কর্মকর্তা জানান, ঈদ শেষে নির্বিঘ্নে ফিরছেন যাত্রীরা। এ চাপ আরও কয়েকদিন অব্যাহত থাকবে।
এদিকে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে সহকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত কর্মকর্তা-কর্মচারীরা। দপ্তরে এসে অধিনস্ত কর্মিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন মন্ত্রিসভার সদস্যরাও। লম্বা বন্ধে জনশূন্য হয়ে পড়া রাজধানীর ব্যবসাকেন্দ্র, দোকানপাটও খুলতে শুরু করেছে। ব্যবসায়ীদের পাশাপাশি ক্রেতাদের আনাগোনাও দেখা গেছে, যদিও সংখ্যায় কম।
এ বছর ঈদুল ফিতরের ছুটি শুরু হয় গত শুক্রবার ১ জুলাই থেকে। মধ্যে পবিত্র শবে কদরের পরদিন ৪ জুলাই ক্যালেন্ডার অনুযায়ী খোলা খাকলেও বিশেষ ক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন সরকারি ছুটি ঘোষণা করার নির্দেশ দেন। এতে ঈদে ছুটি গড়ায় টানা ৯ দিনে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads