ads

মঙ্গলবার , ৫ জুলাই ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ৫, ২০১৬ ৯:০৬ অপরাহ্ণ

Sherpur Clubস্টাফ রিপোর্টার : রোজা আর ইফতারের ধারাবাহিকতার শেষ পর্যায়ে এবার শেরপুর ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় শহীদ দারোগ আলী পৌর পার্ক সংলগ্ন ক্লাব মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। শেরপুর ক্লাবের সভাপতি, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, এফবিসিআইসি পরিচালক মোঃ মাসুদ, সাবেক পৌরপতি লুৎফর রহমান মোহন, ইদ্রিস গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, বিএমএ’র সাবেক সভাপতি এটিএম মামুন জোস, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান রৌশন, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, শিল্পপতি আনিসুর রহমান ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা। ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহ-সভাপতি জাকির হোসেন বাবুলসহ অন্যান্য কর্মকর্তাসহ আমন্ত্রিত বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads