স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শ্যামলবাংলা২৪ডটকম ও দশকাহনীয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় শহরের বটতলাস্থ জেলা চাউল কল মালিক সমিতি ভবনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট এটিএম জাকির হোসেন। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সাপ্তাহিক রূপকণ্ঠ’ পত্রিকার উপ-সম্পাদক ও শ্যামলবাংলা২৪ডটকম’র উপদেষ্টা সম্পাদক মোঃ সোলাইমান খান মজনু।
শ্যামলবাংলা২৪ডটকম’র সম্পাদক-প্রকাশক, সাপ্তাহিক দশকাহনীয়া’র ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি সংঘ’র সভাপতি তালাত মাহমুদ, সাধারণ সম্পাদক ড. আবদুল আলীম তালুকদার, প্রেসক্লাবের সহ-সভাপতি শহীদুল ইসলাম ও আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, রাজনীতিক ও সমাজসেবক আসম নাসিম কাকন, শ্যামলবাংলা২৪ডটকম’র ব্যবস্থাপনা সম্পাদক আলমগীর কিবরিয়া কামরুল প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শ্যামলবাংলা২৪ডটকম’র নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক দশকাহনীয়া’র বার্তা সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মোরাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন সোহেল, দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি ফজলুল কবির সুরুজ, দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ ফরিদুজ্জামান, দৈনিক পল্লীর আলোর জেলা প্রতিনিধি হাফিজুর রহমান লাভলু, দৈনিক দিনের শেষে প্রতিনিধি কাজী মাসুম, ৩ সন্তানসহ প্রয়াত সাংবাদিক শাহ আলম বাবুলের স্ত্রী মুশরিনা জান্নাত রিপা, বেসরকারি উন্নয়ন সংগঠক আওরঙ্গজেব সুমন, প্রকৌশলী রবিউল ইসলাম রুবেল, ব্যবসায়ী সাইফুল ইসলাম, সমাজসেবক আ্ব্দুল হালিম সরকার, জমিরুদ্দিন বাচ্চু প্রমুখ।




