স্টাফ রিপোর্টার : ডিজিটাল বাংলাদেশ গড়ার আন্দোলনের অংশ হিসেবে শেরপুরে ফ্রি ওয়াই-ফাই জোন চালু করা হয়েছে। ৫ জুলাই মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে পৌরসভার আয়োজনে আনুষ্ঠানিকভাবে ওই ওয়াই-ফাই জোন উদ্বোধন করেন প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক এমপি। এ উপলক্ষে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্যানেল মেয়র আতিউর রহমান মিতুলসহ অন্যান্য কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, পৌরসভার নিজস্ব অর্থায়নে শিল্পকলা একাডেমীর আশেপাশের ৩শ মিটার এলাকার মধ্যে প্রথমতঃ ফ্রি ওয়াই-ফাই জোন চালু করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে পুরো শহরকেই ফ্রি ওয়াই-ফাই জোনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।




