নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া গ্রামে ঈদুল ফিতর উপলক্ষ্যে গরিব ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৪ জুলাই সোমবার দুপুরে ঢাকাস্থ নালিতাবাড়ী কন্সট্রাকশনের স্বত্ত্বাধিকারী ও পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিএনপি নেতা মজিবর রহমান চৌধুরী নিজ তহবিল থেকে তার নিজ বাড়ীতে ওইসব ঈদ সামগ্রী বিতরণ করেন।
পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান রতন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, শিক্ষক মাসুদ করিম, আব্দুল হাই, আহের উদ্দিন, আব্দুল কাউয়ুম, আনসারুল হক প্রমূখ।
এদিন ৪৭০ জন গরিব, দুঃস্থ ও অসহায়দের মাঝে কাপড় এবং মেধাবী ছাত্রীদের মাঝে থ্রী পিচ বিতরণ করা হয়।




