শ্যামলবাংলা ডেস্ক : বাংলা সাহিত্য ও সংস্কৃতির ৬ জন কীর্তিমান লেখকের অনন্য ৬টি গল্প অনুসরণে ঈদুল ফিতর উপলক্ষে ৬টি নাটক নির্মাণ করা হয়েছে। নাটকগুলো হচ্ছে হুমায়ূন আহমেদের ‘এসো’, আক্তারুজ্জামান ইলিয়াসের ‘প্রেমের গপ্প’, হাসান আজিজুল হকের গল্প ‘মন তার শঙ্খিনী’, আনিসুল হকের ‘বিকেল বেলার গল্প’, ইমদাদুল হক মিলনের ‘ও রাঁধা ও কৃষ্ণ’ ও মঈনুল আহসান সাবেরের ‘এই গল্পটা শেষ হয়ে গেল’।
৬টি নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন ৬ তারকা। তারা হলেন- সুবর্ণা মুস্তাফা, সাদিয়া ইসলাম মৌ, জাকিয়া বারী মম, মেহজাবিন চৌধুরী, টয়া এবং রোমানা মালিক মুনমুন। আর নাটকগুলো পরিচালনা করেছেন যথাক্রমে- মেহের আফরোজ শাওন, গোলাম সোহরাব দোদুল, বদরুল আনাম সৌদ, হিমেল আশরাফ, আশফাক নিপুণ ও ওয়াহিদ তারেক।
ঈদের সৌরভের গল্প শিরোনামের এ আয়োজনে নাটকগুলো প্রচার হবে। আরটিভিতে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত রাত ১০টা ৫ মিনিটে এগুলো দেখা যাবে।




