স্টাফ রিপোর্টার : শেরপুরে মহিলা আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই সোমবার সন্ধ্যায় শহরের আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুলে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহ্ম্মাদ কিবরিয়া লিটন, নালিতাবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, এফবিসিআইসি পরিচালক মোঃ মাসুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমীর আলী সরকার, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুলের অধ্যক্ষ মাহবুবুর রহমান সুজা, জেলা শ্রমিক লীগের সভাপতি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, জেলা বিএমএ’র সাবেক সভাপতি ডাঃ এটিএম মামুন জোস, জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, সাধারণ সম্পাদিকা লুৎফুন্নাহার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েযীদ হাছান প্রমুখ।




