ads

সোমবার , ৪ জুলাই ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গুলশানে নিহতদের কফিনে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ৪, ২০১৬ ২:২১ অপরাহ্ণ

PMশ্যামলবাংলা ডেস্ক : রাজধানী গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় অস্ত্রধারীদের হামলায় নিহতদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪ জুলাই সোমবার সকাল ১০টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে রাখা কফিনগুলোতে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানানোর সময় এক মিনিট নীরবতা পালন করা হয়। ওই সময় মন্ত্রিসভার সদস্য, ৩ বাহিনীর প্রধান এবং উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করে চলে যাওয়ার পর কফিনে ভারতীয় হাইকমিশনার, যুক্তরাষ্ট্র, জাপান ও ইতালির রাষ্ট্রদূত শ্রদ্ধা নিবেদন করেন। এরপর নিহত বাংলাদেশি পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে পর্যায়ক্রমে অন্যান্য বিদেশি দূতাবাস, আওয়ামী লীগ, ১৪ দলসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
দুপুর ১২টা পর্যন্ত এই শ্রদ্ধা অনুষ্ঠানে সর্বস্থরের জনগণও অংশ নিতে পারবেন। নিহতদের মধ্যে রয়েছেন ইতালির নয়, জাপানের সাত, ভারতের এক, বাংলাদেশের তিনজন।
গত শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় একদল অস্ত্রধারীরা। পরে শনিবার সকালে কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় যৌথবাহিনী। এ সময় তারা ২৬ জনের মরদেহ ও ১৩ জনকে জীবিত উদ্ধার করে তারা।
এর আগে রাতে রেস্তোরাঁয় হামলার পরপরই সেখানে আটকেপড়াদের উদ্ধারে গিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দীন হামলাকারীদের বোমার স্প্লিন্টারে নিহত হন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads