স্টাফ রিপোর্টার : শেরপুরে হতদরিদ্র শিশুদের হাতে ঈদবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’। ২ জুলাই শনিবার বিকেলে শেরপুর সরকারি কলেজের অনার্স ভবনের সামনে ওই ঈদবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি দিপু সরকারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, আচড়’র পরিচালক রাঙ্গা শাহীন, উদ্যমী যুবক সুজন, মতিন, রাজীব প্রমুখ। ওইসময় ১৭ জন হতদরিদ্র শিশুর মাঝে শার্ট ও প্যান্ট বিতরণ করা হয়।




