স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা শহরের খরমপুর মহল্লায় রানার মোটরসাইকেল এর শো-রুম উদ্বোধন হয়েছে। ১ জুলাই শুক্রবার বেলা ৩ টায় রানার মোটরসাইকেল শো-রুমের দরজায় ফিতা কেটে উদ্বোধন করেন কোম্পানির হেড অব সেলস্ মো. মোজাম্মেল হক।
ওইসময় কোম্পানির জোনাল হেড মারুফ হোসেন, এক্সিকিউটিভ মেহদি আল আমীন, শেরপুর শো-রুমের ম্যানেজার ওমর ফারুকসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। শো-রুম উদ্বোধনের আগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রানার কর্তৃপক্ষ জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদ রাত পর্যন্ত এ শো-রুম থেকে যে কোন একটি মোটরসাইকে নগদ অথবা কিস্তিতে কিলনেই পাবেন ১০ হাজার টাকা ছাড়। একইসাথে একটি এলইডি টিভি অথবা স্মার্টফোন ও টেপ ফ্রি প্রদান করা হবে। এছাড়া ৬ মাসের ওয়ারেন্টি, ৯ মাস সার্ভিস ফ্রি এবং ১লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধা পাচ্ছেন প্রতিজন মোটারসাইকেল ক্রেতা। আরো থাকছে উদ্বোধনী উপলক্ষে কেবলমাত্র চাকুরী জীবীদের জন্য বিনা পেমেন্টে অর্থাৎ শূন্য পার্সেন্ট ডাউন পেমেন্ট এর মাধ্যমে ২৪ কিস্তিতে মোটরসাইকেল ক্রয়ের সবিধা।




