ads

শনিবার , ২ জুলাই ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঈদবস্ত্র বিতরণকালে হুইপ আতিক : শেখ হাসিনা গরিবদের কষ্ট বুঝেন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ২, ২০১৬ ৪:৩২ অপরাহ্ণ

Sherpur Pic- Atikস্টাফ রিপোর্টার : মহান জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি বলেছেন, বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব-দুঃখী মানুষের কষ্ট বুঝেন। এ জন্য তিনি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের মাঝে এবার ২০ কেজি হারে ভিজিএফ চালসহ অন্যান্য সুবিধা দিচ্ছেন।
তিনি ২ জুলাই শনিবার সকালে ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর শহরের মাধবপুরস্থ এম.এন ভবনে গরিব ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণকালে ওই কথা বলেন। ওই সময় তিনি শেরপুরবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানান এবং সম্পদশালীদের প্রতি দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। ওইসময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাজিতখিলা ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান আমির আলী সরকার, পাকুড়িয়া ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলী, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন ও কুতুব উদ্দিনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি সদর উপজেলার কামারেরচর, চরশেরপুর, বাজিতখিলা ও গাজীর খমার ইউনিয়নে গরিব ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন। এছাড়া তিনি রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা আরও ৩ দিন একইভাবে সদর উপজেলার অন্য ১০টি ইউনিয়নসহ পৌর এলাকার গরিব ও দুঃস্থদের মাঝে কাপড় বিতরণ করবেন।

Need Ads