ads

শনিবার , ২ জুলাই ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইদ্রিস গ্রুপ অব কোম্পানীর ইফতার মাহফিল

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ২, ২০১৬ ৯:০৫ অপরাহ্ণ

Idris Iftarস্টাফ রিপোর্টার : রমজান মাস জুড়েই ধারাবাহিক ইফতার মাহফিলের অংশ হিসেবে শেরপুরে দীর্ঘদিন পর এবার বৃহৎ ইফতার মাহফিল হয়েছে ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এ। ২ জুলাই শনিবার শহরের নারায়ণপুরস্থ নবনির্মিত জিহান ভবনে আয়োজিত ওই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কোম্পানীর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া। ইফতার মাহফিলে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি প্রধান মেহমান হিসেবে শরিক হন। এ উপলক্ষে ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা পর্বে হুইপ আতিউর রহমান আতিক এমপি বলেন, দীর্ঘ ১৫টি বছর পর শিল্পপতি ইদ্রিস মিয়ার ডাকে সাড়া দিয়ে এবারের ইফতারে হাজির হয়েছি। ক্ষোভ-দুঃখ যাই থাকুক না কেন, ইদ্রিস মিয়ার দেখানো আন্তরিকতার কারণে তার সবই ভুলে গেছি। শেরপুরের অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টিসহ এলাকার গরিব-মেহনতি মানুষের সেবায় তার অবদান অনস্বীকার্য। তাই ওইসব সেবামূলক কর্মকান্ড তিনি অব্যাহত রাখবেন বলেই আমারও সহযোগিতা থাকবে। অন্যদিকে আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া তার বক্তব্যে হুইপ আতিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেইসাথে তার মাদ্রাসাটি কামিল মাদ্রাসায় রূপান্তরে তার সহযোগিতা কামনা করেন। ওইসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি।
ইফতার মাহফিলে আরও শরিক হন জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, পৌর মেয়র গোলাম মোহ্ম্মাদ কিবরিয়া লিটন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান, সাবেক মেয়র হুমায়ুন কবীর রুমান, সাবেক পৌরপতি লুৎফর রহমান মোহন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাসুদ, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মোঃ আমজাদ হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়, বাবর এন্ড কোং এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল হাসেম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, ডাঃ সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, আতিউর রহমান মডেল কলেজের অধ্যক্ষ গোলাম হাসান সুজন, জেলা বিএমএ’র সাবেক সভাপতি ডাঃ মামুন জোস, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুর রহমান ঠান্ডা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ খোরশেদুজ্জামান ও আব্দুল খালেক, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মিনাল, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসম নাসিম কাকন, জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আশরাফুল আলম তালুকদার সেলিম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ারুল হাসান উৎপল, বর্ত মান সভাপতি জুনায়েদ নুরানী মনি প্রমুখ। আমন্ত্রিত মেহমানদের ইফতারী ও আতিথেয়তায় ব্যস্ত ছিলেন ইদ্রিস এন্ড কোম্পানী প্রাঃ লিঃ  এর চেয়ারম্যান আলহাজ্ব রেহানা ইদ্রিস, জিহান অটোরাইস মিলস লিঃ এর চেয়ারম্যান ইয়াইয়া গুলজার মোঃ জিহান, ইদ্রিস গ্রুপ অব কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, মহা ব্যবস্থাপক মোঃ বাহাউদ্দিন ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল কাদিরসহ অন্যান্য কর্মকর্তারা।

Shamol Bangla Ads

উল্লেখ্য, শহরের নারায়ণপুরের পুরাতন বাসার পাশেই বিশাল প্রাসাদোপম শীতাতপ নিয়ন্ত্রিত নতুন ‘জিহান ভবন’ গড়ে তুলেছেন আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া। তার কোম্পানীর তরফ থেকে দীর্ঘদিন পর ইফতার মাহফিলের মধ্য দিয়ে ওই ভবনটিরও উদ্বোধন করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads