ads

শনিবার , ২ জুলাই ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ পবিত্র লাইলাতুল কদর

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুলাই ২, ২০১৬ ১০:৩২ পূর্বাহ্ণ

Lailatul-Kadarশ্যামলবাংলা ডেস্ক: লাইলাতুল কদর। মহিমান্বিত রজনী। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত। এ রাত মুমিন বান্দার জন্য আল্লাহর নৈকট্য অর্জনের শ্রেষ্ঠ রাত। এ রাতে আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতাগণ সকল মঙ্গলময় বস্তু নিয়ে জমিনে আগমন করেন। এ রজনী শান্তি ও কল্যাণের রজনী; যা সকাল পর্যন্ত অব্যাহত থাকে। এ সব কথা আল্লাহ তাআলার।
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশব্যাপী সকল মসজিদ, খানকা এবং প্রত্যেকটি বাড়িতে বাড়িতে ইবাদাত-বন্দেগিতে মশগুল হবে ধর্মপ্রাণ মুসলমান নারী-পুরুষরা। অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
যেহেতু অধিক মর্যাদাপূর্ণ এ রাত সেহেতু প্রত্যেক ধর্মপ্রাণ মুসলিম উম্মাহ এ রাতে আল্লাহর নৈকট্য ও করুণা লাভের আশায় ইবাদাত-বন্দেগিতে অতিবাহিত করেন।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে এ রাত তালাশের জন্য তাগিদ দিয়েছেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ রাতে তাঁর ঘোষিত ‘পবিত্র লাইলাতুল কদর’ দান করুন। এ রাতের মর্যাদা ও ফজিলত লাভের তাওফিক দান করুন। বিগত জীবনের সকল গোনাহ মাফ করে সহিহ জীবন-যাপনের তাওফিক দান করুন। আমিন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads