ads

বৃহস্পতিবার , ৩০ জুন ২০১৬ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশে অবৈধ বিদেশির সংখ্যা ৯১০ : স্বরাষ্ট্রমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৩০, ২০১৬ ২:৪২ অপরাহ্ণ

kamalশ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশে বর্তমানে ৯১০ জন বিদেশি অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মামুনুর রশীদ কিরনের এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

Shamol Bangla Ads

আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমানে বাংলাদেশে অবস্থানকারী বৈধ বিদেশি নাগরিক এক লাখ ১১ হাজার ৫৭৫ জন। ৯১০ জন বিদেশি নাগরিকের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। পুলিশের বিশেষ শাখায় অবৈধ বিদেশিদের তালিকা সংরক্ষিত আছে।

তিনি বলেন, অবৈধ বিদেশিদের শনাক্ত করতে বিশেষ শাখাসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত আছে। অবৈধভাবে চাকরিরত বিদেশির সন্ধান পেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Shamol Bangla Ads

জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে ২০ হাজার ৬৫৬ জন ভারতীয় নাগরিক অবস্থান করছেন। ভারতীয় নাগরিকরা এদেশে বিনিয়োগকারী, বিভিন্ন সংস্থা/কারখানা ও উন্নয়ন প্রকল্প এবং বিদ্যুৎ সেক্টরে কর্মরত রয়েছেন। এছাড়াও কিছু ভারতীয় নাগরিক চিকিৎসাসেবায় নিয়োজিত ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছেন।

Need Ads