স্টাফ রিপোর্টার : শেরপুরে জেলা পুলিশ প্রশাসনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন বুধবার সন্ধ্যায় জেলা পুলিশ লাইন্স সভাকক্ষে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম।
ইফতার মাহফিলে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, জেলা ও দায়রা জজ মোঃ মোজাম্মেল হক, জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারীশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম জিয়াউল ইসলাম, সাবেক মেয়র হুমায়ুন কবীর রুমান, সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাসুদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।




