ads

মঙ্গলবার , ২৮ জুন ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ই-মোবাইল কোর্ট সিস্টেম বাস্তবায়ন প্রশিক্ষণ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ২৮, ২০১৬ ২:৪৭ অপরাহ্ণ

Sherpur Picস্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই (একসেস টু ইনফরমেশন) প্রোগ্রামের আওতায় শেরপুরে দু’দিনব্যাপি ই-মোবাইল কোর্ট সিস্টেম বাস্তবায়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। ২৮ জুন মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। ওইসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহমেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম জিয়াউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন এটুআই প্রোগ্রামের সহকারী পরিচালক তাসলিমা নুর হোসেন। প্রশিক্ষণ সঞ্চালনা করছেন সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।
নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মাহমুদুর রহমান মামুন জানান, জেলা প্রশাসনের আয়োজনে ও এটুআই প্রোগ্রামের সহায়তায় আয়োজিত প্রশিক্ষণে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ, মাদক, কৃষিসহ অন্যান্য বিভাগের মোট ৩৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এ প্রশিক্ষণ গ্রহণের মধ্য দিয়ে জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় এক নতুন মাত্রা যোগ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads