ads

মঙ্গলবার , ২৮ জুন ২০১৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসিকে ফিরতে ম্যারাডোনার অনুরোধ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ২৮, ২০১৬ ১:২৬ অপরাহ্ণ

messi-maradonaশ্যামলবাংলা স্পোর্টস : টানা তিনটি, মোট চারটি ফাইনাল হেরেছেন মেসি। এত হতাশা কোথায় লুকাবেন তিনি! সে কারণেই বলে ফেললেন চ্যাম্পিয়ন হওয়াটা আমার জন্য নয়। জাতীয় দলের হয়ে খেলাটা আমার জন্য শেষ। তবে শোকাচ্ছন্ন অবস্থায় নেওয়া কঠিন ওই সিদ্ধান্ত থেকে মেসি সরে আসার আহ্বান জানালেন ডিয়েগো ম্যারাডোনা। ২০১৮ সালের পরবর্তী বিশ্বকাপে মেসির অবশ্যই খেলা উচিত বলে মন্তব্য করেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।
আর্জেন্টিনার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘মেসিকে অবশ্যই জাতীয় দলে থাকতে হবে। কারণ তার এখনও অনেক কিছু দেওয়া বাকি, এবং সে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য রাশিয়ায় ফিরবে। আমি তার সাথে কথা বলবো। তারা তাকে একা ছেড়ে দিয়েছে। আমি তাকে একা চলে যেতে দিবো না।’
শুধু ম্যারাডোনাই নন, অনেক ফুটবলপ্রেমীই মেসির প্রতি আহ্বান জানিয়েছেন অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য। আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরো বলেন, ‘মেসিকে ছাড়া আর্জেন্টিনার দল কল্পনাও করতে পারি না। আমার মনে হয়, সে অনেকটা রেগে এবং ক্ষোভ থেকেই অবসর নিয়েছে কেন না এবার আমাদের অনেক ভালো সুযোগ ছিল।’
বিদায়ের আগে জাতীয় দলের হয়ে ১১৩ ম্যাচ খেলে মেসি গোল করেছেন ৫৫টি। গাব্রিয়েল বাতিস্তুতাকে ছাড়িয়ে বার্সেলোনার ফরোয়ার্ডই এখন দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দলের জার্সি গায়ে ৩টি কোপা আমেরিকার ফাইনাল খেলেছেন মেসি। বিশ্বকাপ ফুটবলে দলকে টেনে তুলেছিলেন ফাইনালে। যদিও চার-চারটি হতাশায় সঙ্গী হয়েছে তার।

Need Ads