ads

শনিবার , ২৫ জুন ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপস্থাপনায় মাহিয়া মাহি

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ২৫, ২০১৬ ২:২৫ অপরাহ্ণ

mahiশ্যামলবাংলা বিনোদন : নায়িকা হিসেবে রুপালি পর্দায় নিজের প্রতিভা দেখিয়েছেন মাহিয়া মাহি। কখনও রোমান্টিক ইমেজে আবার কখনও অগ্নিকন্যা রূপে। শখের বশে হয়েছেন বিজ্ঞাপনের মডেল। তবে ক্যারিয়ারের প্রায় ৫ বসন্ত ছুঁতে গেলেও কখনো উপস্থাপনা করেননি মাহি। তবে এবার তাকে পাওয়া যাবে উপস্থাপনাতেও।
মাহির উপস্থাপনায় অনুষ্ঠানটির নাম ‘আমার ছবি, আমার গান’। মাহি অভিনীত ছবিগুলো থেকে ১০টি গান নিয়ে সাজানো হয়েছে ব্যতিক্রমধর্মী ওই অনুষ্ঠানটি। গান প্রচারের আগে এর নির্মাণের সময় শুটিংয়ের দৃশ্য এবং নিজের অভিজ্ঞতা নিজেই শোনাবেন।
এ প্রসঙ্গে মাহি বলেন, এতদিন বিভিন্ন টেলিভিশনে উপস্থাপকদের অনেক অনুষ্ঠানে নানা প্রশ্নের উত্তর দিয়েছি। এবার নিজেই উপস্থাপনা করতে যাচ্ছি। ভাবতেই খুব ভাল লাগছে। তাছাড়া অনুষ্ঠানটি ঈদের জন্য দর্শকদের কাছে বাড়তি একটা চমক বলা যায়। সবমিলিয়ে আশা করছি আমার উপস্থাপনা সকলের কাছে ভালো লাগবে।
জানা গেছে, ‘আমার ছবি, আমার গান’ অনুষ্ঠানটি প্রচারিত হবে মোট তিন পর্বে। সেখানে আরও দু’টি পর্বে হাজির হবেন দুই চিত্র নায়িকা। একজন বিদ্যা সিনহা মিম এবং অন্যজন নুসরাত ফারিয়া। তারাও নিজ নিজ পর্বে উপস্থাপনা করবেন, নিজের অভিনীত ছবির গান প্রচার করবেন, গানের পেছনের গল্প বলবেন।
সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠানটির চিত্রায়ন শেষ হয়েছে। ‘আমার ছবি, আমার গান’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন দিপু হাজরা। এটি প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত রাত ১০টায় একুশে টিভির ঈদ অনুষ্ঠানমালায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads