ads

বৃহস্পতিবার , ২৩ জুন ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বোলিং শুরু করেছেন মোস্তাফিজ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ২৩, ২০১৬ ৫:৫৩ অপরাহ্ণ

Mustafizur-Rahmanশ্যামলবাংলা স্পোর্টস : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ফেরার পর প্রায় এক মাস চোট কাটাতে পুনর্বাসনে ছিলেন বাংলাদেশ দলের নবীন তারকা মোস্তাফিজুর রহমান। তবে অবশেষে বৃহস্পতিবার বল হাতে তুলে নিয়েছেন দেশ সেরা এ পেসার। নেটে বল করেছেন দ্যা ফিজ।
আইপিএল হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে ফেরা মোস্তাফিজের সাসেক্সের হয়ে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল। চোটের কারণে যেতে পারেননি তিনি। তবে এদিন সকালে মিরপুরে বিসিবির জাতীয় একাডেমি মাঠের নেটে বিসিবির হাই পারফরম্যান্স রিহ্যাবিলিটেশন ম্যানেজার ব্রেট হ্যারপের তত্ত্বাবধানে বল করেন মোস্তাফিজ। এ সময় তিনি টানা ৬ ওভার বোলিং করেন।
তবে দীর্ঘদিন পর বোলিংয়ে ফেরা নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেননি মোস্তাফিজ। এমনকি কথা বলেননি হাই পারফরম্যান্স রিহ্যাবিলিটেশন ম্যানেজার ব্রেট হ্যারপও। তবে বিসিবির একটি সূত্র থেকে জানা গেছে বোলিং করার জন্য ৮০ ভাগ ফিট রয়েছেন মোস্তাফিজ। এক দিন করে বিরতি দিয়ে আগামী এক সপ্তাহ বোলিং করবেন তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads