ads

বৃহস্পতিবার , ২৩ জুন ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদ আড্ডায় শাকিব-শ্রাবন্তী

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ২৩, ২০১৬ ৬:০২ অপরাহ্ণ

Shakib-Srabontiশ্যামলবাংলা বিনোদন : বাংলাদেশের সুপারস্টার অভিনেতা শাকিব খানের সঙ্গে যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’তে প্রথমবার অভিনয় করলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। সেই সুবাদে ছবির প্রমোশনের জন্য ঢাকায় এসেছিলেন কলকাতার এই নায়িকা। গণমাধ্যমকর্মীদের সাথে ছবিটির প্রচারণায় অংশ নেয়া ছাড়াও বেশকিছু টিভি অনুষ্ঠানেও শাকিবের সঙ্গে অংশ নেন শ্রাবন্তী। তারমধ্যে আরটিভি’র ঈদ আড্ডায় একসঙ্গে দেখা যাবে তাদের।
‘একান্ত আলাপ’ নামে আরটিভিতে একটি ঈদ আড্ডায় দেখা মিলবে ‘শিকারি’র শাকিব-শ্র‍াবন্তীকে। শাহ আমীর খসরুর প্রযোজনা ও মাহবুবা ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে দুই তারকা আড্ডা দিয়েছেন অভিনয়, ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের অনেক বিষয় নিয়ে। সেখানে দুজনের প্রথম পরিচয়ের কথাও উঠে আসবে। ঈদ অনুষ্ঠানের আয়োজনের যে কোনো একদিন দেখা যাবে অনুষ্ঠানটি।
গত পরশু ‘শিকারি’ সিনেমার প্রচারে দুদিনের জন্য ঢাকায় এসেছিলেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী। টিভি অনুষ্ঠানে অংশ নেয়া ছাড়াও ২২ জুন বিকালে দেশের গণমাধ্যমকর্মীদের সঙ্গে ছবি নিয়ে কথা বলেন তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads