ads

বুধবার , ২২ জুন ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হুইপ আতিক ও সাংসদ শ্যামলীর সাথে শেরপুর প্রেসক্লাবের নতুন কর্মকর্ত‍াদের সাক্ষাত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ২২, ২০১৬ ৪:৪৪ অপরাহ্ণ

Sherpur Press Club Huipস্টাফ রিপোর্টার ॥ শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের যাত্রার প্রথম ভাগেই শীর্ষ জনপ্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা হয়েছে। ১৭ জুন শুক্রবার রাতে হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপির সাথে তার রঘুনাথবাজারস্থ কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় মিলিত হন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ অন্যান্য কর্মকর্তারা। ওইসময় হুইপ আতিকের কাছে প্রেসক্লাব কর্মকর্তারা চলমান অবস্থা তুলে ধরলে তিনি মনোযোগ সহকারে তা শোনেন এবং প্রেসক্লাবের উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। ওইসময় অন্যান্য কর্মকর্তাদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম ও আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন কবীর আলমগীর ও আলমগীর কিবরিয়া কামরুল, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক আসাদুজ্জামান মোরাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন সোহেল, নির্বাহী সদস্য শরিফুর রহমান, সঞ্জীব চন্দ বিল্টু, মলয় মোহন বল ও দেবাশীষ ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
Sherpur Press Club Shamolyএরপর প্রেসক্লাব নেতৃবৃন্দ শেরপুরের মহিলা সংসদ সদস্য এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর সাথে তার শীতলপুরস্থ বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় মিলিত হন। তিনি প্রেসক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং প্রেসক্লাব ও সাংবাদিকতার মান উন্নয়নে তার তরফ থেকে সহায়তার আশ্বাস দেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads