ads

মঙ্গলবার , ২১ জুন ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জের কামারখন্দে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ২১, ২০১৬ ৩:২৫ অপরাহ্ণ

Shut-শ্যামলবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আহত আওয়ামী লীগ কর্মী ও সাবেক ইউপি সদস্য মাহবুবুল আলম মিল্টন মারা গেছেন।

Shamol Bangla Ads

২১ জুন মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

থানা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মিল্টন উপজেলার জামতৈল ইউনিয়নের বড় পাকুরিয়া গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। তিনি জামতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।

Shamol Bangla Ads

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল সরদার এ তথ্য নিশ্চিত করে জানান, ১৯ জুন রবিবার রাতে উপজেলা সদর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মিল্টন। পথে হালুয়াকান্দি নিশিবাড়ী ব্রিজ পার হওয়ার পর দুর্বৃত্তদের গুলিতে আহত হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

এদিকে, এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই মো. আলী জিন্না বাদী হয়ে পাঁচজনকে আসামি করে কামারখন্দ থানায় একটি মামলা দায়ের করেছেন।

Need Ads