ads

রবিবার , ১৯ জুন ২০১৬ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভেনিজুয়েলাকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ১৯, ২০১৬ ১১:৪০ পূর্বাহ্ণ
ভেনিজুয়েলাকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

argentina_2শ্যামলবাংলা স্পোর্টস : কোয়ার্টার ফাইনালে ভেনিজুয়েলাকে ৪-১ গোলে হারিয়ে কোপা আমেরিকা টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেছে শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনা। ১৯ জুন রবিবার ভোরে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ছিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। নিজে এক গোল করার পাশাপাশি সহায়তা করেছেন দু’টিতে। আর তাতেই অনায়াশ জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।
ম্যাচ শুরুর পর অষ্টম মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন হিগুয়াইন। এরপর ২৮তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধে আর কোনো গোল না হলে দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতির পর ম্যাচের ৬০তম মিনিটে গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন মেসি। ১০ মিনিট পরেই ভেনিজুয়েলার পক্ষে একমাত্র গোলটি করে ব্যবধান কমান রনডন। তবে পরের মিনিটেই আর্জেন্টিনার লামেলা গোল করে ব্যবধান ৪-১ করে ফেলেন।
কোপার শততম আসরের ফাইনালে যেতে আগামী বুধবার স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবেন মেসিরা। এদিকে টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনালে রবিবার মেক্সিকোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে চিলি।
বাংলাদেশ সময় সকাল ৮টায় ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা লেভি’স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একাই চার গোল করেন চিলির ভার্গাস। এছাড়া পুচ ২টি ও সানচেজ একটি গোল করেন।
আগামী ২৩ জুন টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে চিলি।

Need Ads