স্টাফ রিপোর্টার : শেরপুরে ৮শ পিস ইয়াবাসহ মিনহাজ উদ্দিন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। ১৫ জুন বুধবার বিকেলে সদর উপজেলার মুন্সীরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিনহাজ জামালপুরের মেলান্দহ উপজেলার চরপাড়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার মাদক আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
র্যাব ১৪’র কোম্পানী কমান্ডার মেজর নাঈম আব্দুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৫টার দিকে র্যাব ১৪ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে র্যাবের একটি দল শেরপুর সদর উপজেলার মুন্সীরচর এলাকায় অভিযান চালায়। ওইসময় স্থানীয় ঈদগাহ মাঠের পাশে অবস্থিত তৌরিদ এন্টারপ্রাইজের পেছন থেকে ৮শ পিছ ইয়াবাসহ মিনহাজ উদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে লিখিত অভিযোগসহ রাতেই তাকে সদর থানায় সোপর্দ করা হয়।




