ads

বৃহস্পতিবার , ১৬ জুন ২০১৬ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বদলী করা হলো সেই প্রশিক্ষককে

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ১৬, ২০১৬ ১:১২ অপরাহ্ণ

bodliনকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় প্রশিক্ষক লুৎফর রহমানকে বদলী করা হয়েছে। উপজেলায় কর্মরত শিক্ষকদের প্রশিক্ষন বর্জন করাসহ টানা বিভিন্ন কর্মসূচী পালন করায় অবশেষে নিজ উপজেলা নকলা থেকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বদলী করা হয়েছে তাকে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকসন-২ কতৃক প্রেরিত ৯ জুন বৃস্পতিবারের এক বদলীর আদেশমূলে লুৎফর রহমান ১৪ জুন মঙ্গলবার সর্বশেষ নকলাতে অফিস করেন।
উল্লেখ্য, গত ১৭ মে বুধবার নকলা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসে রিসোর্স সেন্টারের প্রশিক্ষক লুৎফর রহমান লিটন বড়ইতার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহিদুল ইসলাম নামের এক শিক্ষককে লাঞ্ছিত করেন। এরই প্রেক্ষিতে চলমান প্রশিক্ষন বর্জন করাসহ লুৎফর রহমান লিটনের শাস্তির দাবিতে শিক্ষা দপ্তরের বিভিন্ন অফিসে স্মারকলিপি প্রদান, প্রশিক্ষককে উদ্দেশ্য করে ৩ বার থুতু নিক্ষেপ, প্রতিবাদ সভা ও মানববন্ধনের মতো বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল উপজেলা শিক্ষক সমিতি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads