ads

বৃহস্পতিবার , ১৬ জুন ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে গৃহবধূ ধর্ষিত : ধর্ষক গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ১৬, ২০১৬ ৪:১০ অপরাহ্ণ

Rape-New-ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে এক সন্তানের জননী এক গৃহবধূকে (২৮) ধর্ষণের অভিযোগে শাহজালাল এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ জুন মঙ্গলবার উপজেলার কুচনীপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। ধর্ষক শাহজালাল উপজেলার ধানশাইল ইউনিয়নের ৯নং কুচনীপাড়া ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
জানা যায়, ধর্ষিতা গৃহবধূ এক সন্তানের জননীর স্বামী ঢাকায় রিক্সা চালিয়ে পরিবারের সদস্যদের জীবিকা নির্বাহ করে থাকে। ওই গৃহবধূর স্বামী ঢাকায় অবস্থান করায় একা বাড়িতে থাকতে হয় তাকে। ওই সুযোগে ইউপি সদস্য শাহজালাল ও মাসুদ রানা ওই গৃহবধূকে মাঝেমধ্যেই কু-প্রস্তাব দিয়ে আসছিল। তাদের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা দু’জন মঙ্গলবার রাতে বাড়িতে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণ করে। এ ব্যাপারে ধর্ষিতা নিজেই বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads