ads

মঙ্গলবার , ১৪ জুন ২০১৬ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ১৪, ২০১৬ ২:০৭ অপরাহ্ণ

Sherpur Pic Blood Donate Dayস্টাফ রিপোর্টার : ‘রক্তের বন্ধনে একত্র সবাই’ ও ‘আপনার রক্তেই জীবন আমার, রক্তদানে হোক জীবন সঞ্চার’ ওই শ্লোগানকে ধারণ করে শেরপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ জুন মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন অফিস প্রাঙ্গণ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও স্কুল-কলেজ থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ওই র‌্যালির উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আনোয়ার হোসেন। ভলান্টিয়ার বাংলাদেশ ও জেলা রক্তদান সমাজ কল্যাণ সংস্থা যৌথভাবে ওই র‌্যালির আয়োজন করে। র‌্যালি শেষে থানামোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ারে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ডাযোবেটিক সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু রায়হান পাভেল, জেলা রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. আজিজুল হক ও সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads