স্টাফ রিপোর্টার : সততা সংঘের কার্যক্রম পর্যালোচনা ও ইউনিয়ন পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন উপলক্ষে শেরপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন মঙ্গলবার দুপুরে জেলা সার্কিট হাউজ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় শেরপুরের জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম প্রধান অতিথি ও বিভাগীয় দুর্নীতি কমিশনের পরিচালক নাসিম আনোয়ার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন দুদকের টাঙ্গাইল অঞ্চলের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম। মতবিনিময় সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘ প্রতিষ্ঠা এবং ইউনিয়ন পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়।




