ads

মঙ্গলবার , ১৪ জুন ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এমএনপি নিলাম সেপ্টেম্বরে

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ১৪, ২০১৬ ৫:১০ অপরাহ্ণ

simশ্যামলবাংলা ডেস্ক : নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদল বা মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সুবিধা চালুর জন্য প্রতিষ্ঠান নিয়োগে আগামী ২১ সেপ্টেম্বর নিলাম হবে। নিলামের মাধ্যমে নির্বাচিত একটি প্রতিষ্ঠানকে ওই সেবা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হবে।
১৪ জুন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এমএনপি অপারেটর নিলামের ওই তারিখ ঘোষণা করেন। এমএনপি সেবা চালুর নীতিমালা, গ্রাহকসেবা, নিলাম-প্রক্রিয়াসহ এ ব্যাপারে সর্বশেষ অগ্রগতি জানাতে রমনার বিটিআরসি কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিটিআরসির ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খানসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শাহজাহান মাহমুদ বলেন, ‘গ্রাহকসেবার মান নিশ্চিত করার জন্যই এমএনপি সেবা চালু করা হচ্ছে। এর ফলে কোনো অপারেটর যদি সেবা দিয়ে গ্রাহকদের সন্তুষ্ট করতে না পারে, তাহলে গ্রাহকেরা অপারেটর পরিবর্তন করতে পারবেন। নিলাম-প্রক্রিয়া শেষ হওয়ার পর লাইসেন্স হস্তান্তর করে এ বছর সেবাটি চালু করা যাবে বলে আমরা আশা করছি।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, এমএনপি সেবা দিতে গ্রাহকদের কাছ থেকে মুঠোফোন অপারেটররা সর্বোচ্চ ৩০ টাকা নিতে পারবে। বর্তমানে বিশ্বের ৭২টি দেশে এমএনপি সেবা চালু আছে।

Need Ads