শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়ন বাল্যবিয়ে মুক্তকরণের দাবিতে বর্ণাঢ্য র্যালি করেছে ভায়াডাঙা ব্র্যাকের পল্লী সমাজের নারী ও সচেতন মানুষরা। ব্র্যাকের সহযোগিতায় পল্লী সমাজের উদ্যোগে সোমবার ভায়াডাঙা ব্র্যাক অফিস চত্ত্বর থেকে র্যালিটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পল্লী সমাজের সভানেত্রী সুবেদা বেগম ও সাধারন সম্পাদিকা জুলেখা বেগমের নেতৃত্বে র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, ব্র্যাকের উপজেলা সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর কর্মকর্তা আমিনুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আলী, সাবেক মেম্বার মিল্লাদ হোসেন ও জাহিদুল ইসলাম বিএসসি প্রমূখ। এতে পল্লী সমাজের নারীরাসহ এলাকার বিভিন্ন শ্রেনী ও পেশার লোকজন অংশ নেন।




