ads

রবিবার , ১২ জুন ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষিকা এসমেতারা’র সরকারি সফরে ব্যাংকক যাত্রা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ১২, ২০১৬ ১:৪৪ অপরাহ্ণ

Asmetara Nargisস্টাফ রিপোর্টার : শেরপুর জেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষিকা এসমেতেরা নার্গিস এ বছর ১৩ জুন হতে ২৭ জুন পর্যন্ত থাইলেন্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য “Training on Teacher Education & Teacher Training” প্রশিক্ষণে অংশ গ্রহণের সুযোগ পেয়েছেন। তিনি শেরপুর সদর উপজেলার বাজিতখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ, অভিজ্ঞতা, দক্ষতা, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি, শ্রেণীকক্ষে সুনিপুণ শিক্ষাদান, ছাত্রদের হোম ভিজিট, শিক্ষামূলক প্রকাশনা সহ মোট ২৮ টি বিষয়ে মূল্যায়নের ভিত্তিতে তাকে ২০১২ সালে শেরপুর জেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষিকা হিসেবে নির্বাচিত করা হয়। গত ১৫ মে বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব কে.এম রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে এসমেতেরা নার্গিস সহ মোট পনের জনকে ব্যাংককে অনুষ্ঠিতব্য উপরোক্ত প্রশিক্ষণে অংশ গ্রহনের জন্য সরকারী আদেশ প্রকাশিত হয়। উল্লেখিত সরকারী আদেশ মোতাবেক ৩১ মে থাইলেন্ডের উদ্দেশ্যে তার ঢাকা ত্যাগ করার কথা ছিল। পরবর্তীতে তার সফর সূচি পিঁছিয়ে যাওয়ায় ১২ জুন রবিবার সকালে য় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসমেতেরা নার্গিস সহ মোট পনের জন ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
এসমেতেরা নার্গিস শেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের অন্তর্গত রফিকনগর (কান্দাপাড়া) নিবাসী মরহুম ভাষা সৈনিক রফিক উদ্দিন মাস্টারের পুত্র বধূ এবং বিশিষ্ট আইনজীবী এডভোকেট গোলাম হক সরকারের স্ত্রী। এসমেতেরা নার্গিস সরকারি ভাবে ব্যাংকক সফরের সুযোগ পাওয়ায় শেরপুরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক, শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ.কে.এম. মোছাদ্দেক ফেরদৌসী, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, শেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এম.কে মুরাদুজ্জামান, শেরপুর সদরের উপজেলা শিক্ষা অফিসার নূর আলম মৃর্ধা, বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী সরকার, শেরপুর পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মাহমুদা ইয়াসমিন ডলি, বাজিতখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মেনেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী, বাজিতখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করিমুন নাহার এবং রফিক নগর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি নজরুল ইসলাম তাকে অভিনন্দন জানিয়েছেন। এসমেতেরা নার্গিস সুস্থ শরীরে থাইল্যান্ড গমন এবং সেখান থেকে কর্মস্থলে প্রত্যাবর্তনের বিষয়ে সকলের দোয়া কামনা করেছেন।

Need Ads