ads

রবিবার , ১২ জুন ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অনেকদিন পর টিভিতে সাবা তানি

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ১২, ২০১৬ ৪:২০ অপরাহ্ণ

saba-taniবিনোদন ডেস্ক : আশি ও নব্বই দশকের জনপ্রিয় পপসংগীত শিল্পী সাবা তানি অনেকদিন পর টিভি অনুষ্ঠানে অংশ নিলেন। ঈদ উপলক্ষে নির্মিত গান ও আড্ডা-আয়োজন ‘পপ রিদম’-এ দেখা যাবে তাকে।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে দেশীয় পপ ও ব্যান্ডসংগীতে নারীকণ্ঠ সংযোজনের গল্প, তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ, পরিকল্পনা, সুবিধা-অসুবিধা ইত্যাদি নিয়ে কথা বলেছেন সাবা তানি। এ ছাড়া গান গেয়ে শোনাবেন তিনি।

সাবা তানির পাশাপাশি এ অনুষ্ঠানে থাকছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় পপশিল্পী মেহরীন, আলিফ আলাউদ্দিন ও রমা। আড্ডার পাশাপাশি তারা প্রত্যেকেই গেয়েছেন নিজের জনপ্রিয় দুটি করে গান। উপস্থাপনা করেছেন আরেক গায়িকা দিনাত জাহান মুন্নী। প্রযোজনায় খায়রুল বাবুই। এটি প্রচার হবে বাংলাভিশনের ঈদ অনুষ্ঠামালায়।

Shamol Bangla Ads

সবশেষ দুই বছর আগে দেশ টিভির ‘কল-এর গান’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছিলেন সাবা তানি। তারও আগে ‘ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২’ প্রতিযোগিতায় সিলেট অঞ্চলের বাছাই পর্বের বিচারক হিসেবে কাজ করেছেন তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads