ads

শনিবার , ১১ জুন ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর প্রেসক্লাবের সাধারণ সভা : আধার-শাপলা ফের সভাপতি-সম্পাদক

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ১১, ২০১৬ ৭:৫৭ অপরাহ্ণ

Sherpur Press Clubস্টাফ রিপোর্টার : শেরপুর প্রেসক্লাবের কার্যিিনর্বাহী পরিষদের নির্বাচনে আগামী ২ বছরের জন্য ফের রফিকুল ইসলাম আধার (দৈনিক জনকণ্ঠ) সভাপতি ও সাবিহা জামান শাপলা (আমাদের সময়) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১১ জুন শনিবার সন্ধ্যায় নিপুন কমিউনিটি সেন্টারে আয়োজিত সাধারণ সভা শেষে নির্বাচনে অন্য কোন প্যানেল না থাকায় তারা এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যান্য পদে নির্বাচিতরা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম ও আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন কবীর আলমগীর ও আলমগীর কিবরিয়া কামরুল, সাংগঠনিক সম্পাদক ফারহানা পারভীন মুন্নী, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক আবীর, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক আসাদুজ্জামান মোরাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন সোহেল এবং নির্বাহী সদস্য শরিফুর রহমান, সঞ্জীব চন্দ বিল্টু, সুব্রত কুমার দে ভানু, মলয় মোহন বল ও দেবাশীষ ভট্টাচার্য।
এর আগে প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় হুইপ আতিউর রহমান আতিক এমপি প্রধান অতিথি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সঞ্জীব চন্দ বিল্টু, সুব্রত কুমার দে ভানু, মনিরুল ইসলাম মনির, আলমগীর কিবরিয়া কামরুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক রওশন কবীর আলমগীর।

Need Ads