ads

শনিবার , ১১ জুন ২০১৬ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিয়ে করতে চলেছেন ভিট-চ্যানেল আই টপ মডেল খ্যাত অভিনেত্রী সানজিদা তন্ময়

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ১১, ২০১৬ ৩:২৪ অপরাহ্ণ

tonmoy2বিনোদন ডেস্ক : বিয়ে করতে চলেছেন ভিট-চ্যানেল আই টপ মডেল খ্যাত অভিনেত্রী সানজিদা তন্ময়। আজ ১১ জুন শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে তন্ময়ের নিজ বাসায় বিয়ে সম্পন্ন হবে।

Shamol Bangla Ads

তন্ময় জানান,তার স্বামীর নাম কাজী এরশাদুর রশিদ বনি। তিনিও ঢাকার বাসিন্দা। বনি দীর্ঘদিন ধরেই লন্ডনভিত্তিক একটি এনজিও ওয়ার্ল্ডভিশন ইন্টারন্যাশনাল’র ডিরেক্টর পদে কর্মরত আছেন।

তন্ময় আরো বললেন, ‘হঠাৎ করেই পারিবারিকভাবে বিয়ে করতে হচ্ছে। কাউকেই সেভাবে বলতে পারিনি। একেবারেই ঘরোয়া আয়োজন। তবে ঈদের পর একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে আমার শোবিজের সহকর্মী ও বন্ধুদের নিমন্ত্রণ করবো।’

Shamol Bangla Ads

বিয়ের পর মিডিয়াতে নিয়মিত থাকবেন কি না প্রশ্নের জবাবে তন্ময় বলেন, ‘অবশ্যই। আমি আমার স্বামীর সঙ্গে কথা বলেছি। আমার অভিনয় নিয়ে তার কোনো আপত্তি নেই।’

তন্ময় আজ বিয়ের পিঁড়িতে বসছেন তার মায়ের বিয়ের শাড়ি গায়ে চাপিয়ে।

প্রসঙ্গত, ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় সেরা বিজয়ী হিসেবেে শোবিজে পথচলা শুরু করেন সানজিদা তন্ময়। তারপর তিনি নাম লিখিয়েছেন নাটক-চলচ্চিত্রেও। রিয়াজুল রিজু পরিচালিত ‘বাপজানের বায়স্কোপ’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads