
শ্যামলবাংলা ডেস্ক : সারাদেশে সাঁড়াশি অভিযান চালিয়ে এ পর্যন্ত ৩৭ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ ।
১১ জুন শনিবার দুপুরে পুলিশ হেডকোয়াটার্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত জানান।

তিনি বলেন, অভিযানে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ২৭ জন, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) ৭জন এবং অন্যান্য আরও ৩ জঙ্গিসহ মোট ৩৭ জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের কাছে থেকে একটি বন্দুক, ৫শ’ গ্রাম গান পাউডারসহ ১৫ টি ককটেল উদ্ধার করা হয়।





