শ্যামলবাংলা ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ফের পেছানো হয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ ও ২৩ অক্টোবর। ১০ ও ১১ জুলাইয়ের পরিবর্তে সম্মেলনের নতুন এ তারিখ নির্ধারণ করা হলো।

১১ জুন শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত আওয়ামী লীগের একজন সম্পাদক বিষয়টি নিশ্চিত করেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণববনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।




