স্টাফ রিপোর্টার : শেরপুরে ৩০১ পিস ইয়াবাসহ ৯ জুন বৃহস্পতিবার দুপুরে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত মফিজুল ইসলাম (৩২) সদর উপজেলার মুন্সীরচর পশ্চিমপাড়া গ্রামের নওশের আলীর ছেলে।
র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানীর কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক মোঃ মইনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানার ম্সুীর চর পশ্চিমপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে আড়াইটার দিকে মাদক বিরোধী এক অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার আব্দুল খালেকের বসতবাড়ীর পূর্ব পাশে কাঁচা রাস্তার ওপর ইয়াবা বিক্রির সময় ৩০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মফিজুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।




