ads

বুধবার , ৮ জুন ২০১৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘শেখ হাসিনার বিশেষ উদ্যোগ’ ব্র্যান্ডিং বিষয়ক মতবিনিময়

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৮, ২০১৬ ৫:০২ অপরাহ্ণ

Sherpur Picস্টাফ রিপোর্টার : শেরপুরে ‘শেখ হাসিনার বিশেষ উদ্যোগ’ ব্র্যান্ডিং বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন বুৃধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ আনোয়ার হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারীশ। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা আল ফয়সাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম জিয়াউল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার প্রমুখ।

Need Ads