ads

বুধবার , ৮ জুন ২০১৬ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লিস্ট ‍‍‍‍‍‍‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌’এ’‌‌‌ ক্লাবে তামিমের পর মুশফিকের ৬ হাজার রান

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৮, ২০১৬ ৩:৪১ অপরাহ্ণ

musfiq

Shamol Bangla Ads

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। বুধবার (৮ জুন) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের ম্যাচে শেখ জামালের বিপক্ষে এ কীর্তি গড়েন মোহামেডান অধিনায়ক।

এ ম্যাচে ব্যাটিংয়ের নামার আগে মাইলফলক থেকে ১৮ রান দূরে ছিলেন মুশফিক। মুক্তার আলীর বলে একস্ট্রা কাভারে সিঙ্গেল নিয়ে ৬ হাজারি ক্লাবে পৌঁছান এ ডানহাতি ব্যাটসম্যান।

Shamol Bangla Ads

চলতি প্রিমিয়ার লিগে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৬ হাজার রানের মাইলফলকে পৌঁছান আবাহনী অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে এ বাঁহাতি ওপেনারের রান ৬১৭২।

লিস্ট ‘এ’ক্রিকেটে বাংলাদেশের হয়ে তামিম-মুশফিকের পরই অবস্থান সাকিব আল হাসানের। বিশ্বসেরা এ অলরাউন্ডার লিস্ট ‘এ’ ক্রিকেটে করেছেন ৫ হাজার ৩২৪ রান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads