ads

বুধবার , ৮ জুন ২০১৬ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যারা এদেশের অগ্রগতি চায় না তারাই গুপ্তহত্যা চালাচ্ছে : প্রধানমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৮, ২০১৬ ৩:০৯ অপরাহ্ণ

Hasina-384x217

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা এ দেশের অগ্রগতি চায় না, তারাই এখন টার্গেট কিলিং চালাচ্ছে।
৮ জুন বুধবার দুপুরে সৌদি আরব, জাপান ও বুলগেরিয়া সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এ হত্যাকাণ্ডের ধরন দেখেই বলা যায়, কারা এ হত্যাকাণ্ড চালাচ্ছে। তারা এমনভাবে সফট টার্গেট কিলিং করছে, যেন বিশ্ববাসী এ নিয়ে কথা বলে। যারা দেশের অগ্রগতি চায় না, তারাই আসলে এ হত্যাকাণ্ড চালাচ্ছে।

Shamol Bangla Ads

শেখ হাসিনা জানান, সরকারও বসে নেই। হত্যাকারীদের ধরতে গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

হত্যাকারীদের ধরতে প্রধানমন্ত্রী দেশবাসীরও সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ উপস্থিত রয়েছেন।

প্রধানমন্ত্রী তার তিন দেশ সফর নিয়ে আরও বলেন,পর পর তিনটি সফর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রত্যেকটি সফরে বাংলাদেশের অনেক অর্জন রয়েছে। এই তিনটি সফরে যেসব নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে, সেই বিশ্বনেতাদের সবাই বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তাদের অবাক করেছে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের ওপরে থাকাটা।এটাই আমাদের সকলের প্রত্যাশা।

Need Ads